হাজারী গলিতে ৯লক্ষ টাকা ইনসুলিন জব্দ ৮০হাজার টাকা জরিমানা
শনিবার (১৬ মার্চ) চট্টগ্রামের বৃহত্তম ওষুধের মার্কেট হাজারী গলির বিভিন্ন দোকানে দেখা গেছে এমন চিত্র। শুধু ইনসুলিন নয় একই ‘গলদ’ চোখে পড়েছে টিটেনাস ভ্যাকসিন সংরক্ষণের ক্ষেত্রে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত পরিচালিত ভ্রম্যমাণ আদালত এমন প্রায় ৯ লাখ টাকার নষ্ট ইনসুলিন ও টিটেনাস ভ্যাকসিন জব্দ করেছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী কমিশনার সুলতানুল আরেফীন এবং কোতোয়ালি থানার উপ পরিদর্শক মো. মেহেদী হাছান।
প্রতিটি ইনসুলিনের গায়ে লিখা আছে—‘ইনসুলিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। কক্ষের তাপমাত্রা বাড়ুক বা কমুম ইনসুলিন রাখা হচ্ছে একই অবস্থায়। যার ফলে এগুলো নষ্ট হয়ে হারিয়েছে কার্যকারীতা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাজারী গলির ছবিলা কমপ্লেক্সে অবস্থিত প্যাসিফিক ট্রেডার্স নামের একটি দোকান থেকে ৩ লাখ টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়। এ সময় দোকান মালিক পল্লব বিশ্বাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই অভিযোগে নিরুপমা ড্রাগ হাউজ এবং রাজীব ড্রাগ হাউজে অভিযান চালানো হয়।
অভিযানে ২টি দোকান থেকে আনুমানিক আরও ৬ লাখ টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়। পাশাপাশি রাজীব ড্রাগ হাউজে প্রচুর পরিমাণ টিটিনাসের টিকা পাওয়া যায়। যেগুলোও ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত হলেও ফেলে রাখা হয়েছে সাধারণ তাপমাত্রায়। এ সকল অভিযোগে দুই দোকান মালিকের প্রত্যেককে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিলো নির্দিষ্ট কয়েকটি ফার্মেসীর ইনসুলিন কাজ করে না। প্রকৃতপক্ষে এর ভেতর অধিকাংশ ইনসুলিন লাগেজে করে বিদেশ থেকে আসা। এগুলো অননুমোদিত হলেও বাইরে থেকে আনার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ফলে সেগুলোর কার্যকারিতা তখনই শেষ হয়ে গেছে।
তিনি বলেন, অভিযানে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ৩ দোকান প্রায় ৯ লাখ টাকার ইনসুলিন জব্দ করা হয়েছে এবং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Admin / Admin
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
Link Copied