সিএমপির শ্রেষ্ঠ থানা নির্বাচিত করেন কমিশনার কৃঞ্চ পদে রায়
শনিবার (১৬ মার্চ) নগরের দামপাড়া সিএমপির পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির ফেব্রুয়ারি-২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আকবরশাহ থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, চিহ্নিত ডাকাত, ছিনতাইকারী, চিহ্নিত চোর, গাড়ি চোর, বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি সহ একাধিক কর্মকাণ্ডে ফেব্রুয়ারি মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মধ্যে আকবরশাহ থানা কে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করেন পুলিশ কমিশনার।
এছাড়াও পশ্চিম বিভাগকে শ্রেষ্ঠ বিভাগ ও এসি পাহাড়তলী জোনকে শ্রেষ্ঠ জোন ঘোষণা করেন সিএমপি কমিশনার।
পরে আনুষ্ঠানিকভাবে কমিশনার কৃষ্ণ পদ রায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সিএমপির শ্রেষ্ঠ বিভাগ উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান, শ্রেষ্ঠ জোন হিসেবে এসি পাহাড়তলী মো. মঈনুর রহমান এবং শ্রেষ্ঠ থানা আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
এছাড়াও আসামি গ্রেফতার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সিএমপির সকল স্তরের ৩৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
সভার শুরুতে কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর থাকতে হবে।
দায়েরকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও ট্রাফিক বিভাগকেও আরও গতিশীল হওয়ার নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন কমিশনার কৃঞ্চ পদ রায়।
Admin / Admin
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
Link Copied