ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাদারীপুরে সংবাদ সম্মেলন
সারাদেশে ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে আগামীকাল ১২ ডিসেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই উপলক্ষে আজ সোমবার (১১ ডিসেম্বর ) সকাল ১০টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। ‘এ’ ভিটামিন শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান। এই স্লোগানে আগামী মঙ্গলবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে (২য় রাউন্ড) মাদারীপুর জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় ১৫০৪টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এতে ৩০৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সংবাদ সম্মেলনে এমও সিএস ডা. এস এম খলিলুজ্জামান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ডাঃ মুনির আহমেদ খান বলেন, সারা দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দেশে মোট ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এই ধারাবাহিকতায় মাদারীপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আগামীকাল ১২ ডিসেম্বর ২০২৩। জেলায় ৬-১১ মাস বয়সী শিশুকে ২১ হাজার ৫৬৭ জনকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১লাখ ৪৯ হাজার ৯০৭ জনকে লাল রঙের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৭৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন শুরু হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তিনি আরও বলেন, কেউ যাতে কোন বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
সিভিল সার্জন ডা. মোঃ মুনির আহমেদ খানে সভাপতিত্বে
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ওয়ালিউর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, শাহাজাহান খান, মাহবুবুর রহমান বাদল, মনির হোসনে বিলাশ, সাব্বির হোসাইন আজিজসহ জেলার কর্মরত জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Admin / Admin
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার