ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতির অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন


নিশান শিকদার, নড়াইল  photo নিশান শিকদার, নড়াইল
প্রকাশিত: ৩০-৩-২০২৪ বিকাল ৬:১২

নড়াইলের লোহাগড়া উপজলার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো: রাশিদুল বাসারের বিরুদ্ধে অনাস্হাসহ অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

শনিবার বেলা ১১টায় লক্ষ্মীপাশা চৌরাস্তাস্হ মধুমতি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিবি অবিভাবক সদস্য আকরাম হোসান। এ সময় উপস্হিত ছিলেন সদস্য আশিকুর রহমান, আল মামুন, ওবায়দুর রহমান ।

লিখিত অভিযাগে জানা গেছে , উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার কলেজের বিগত  গর্ভনিং বডি ও বর্তমান গর্ভনিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কলেজের নিয়ম নীতির তোয়াক্কা না করে জুনিয়র শিক্ষককে  ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে কর্মচারী নিয়োগ বানিজ্যসহ কলেজের লক্ষ লক্ষ টাকা  আত্মসাৎ করেছেন। বর্তমান সভাপতি ক্ষমতার দাপটে শিক্ষক -কর্মচরীদের সাথে অসদাচরণ, কমিটির বিভিন্ন ক্যাটাগরীর সদস্যদের কটুক্তি করাসহ অসম্মান করেন।

দুর্নীতিবাজ ,দুব্যবহাকারী ও কলেজের স্বার্থের পরিপন্থী সভাপতির বিরুদ্ধে  অনাস্হা জ্ঞাপন করে অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন ক্যাটাগরীর সদস্যরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সভাপতির অপসারণও দাবী করা হয় ।লিখিত বক্তব্য পাঠ করেন জিবি অভিভাবক সদস্য আকরাম হোসেন এ ব্যাপার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার  জানান, আমার বিরুদ্ধে কাল্পনিক ও মিথ্যা অভিযোগ করা হয়েছে।

Admin / Admin

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন