ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তাল মিলিয়ে ইবিতে বইছে ভোটের হাওয়া


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১১-১২-২০২৩ রাত ৮:৫৭

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তাল মিলিয়ে ইবিতে বইছে ভোটের হাওয়া।এ নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ ও ইউট্যাবের সাদা দল অংশগ্রহণ করবে না বলে জানা গেছে। জামায়াতপন্থী শিক্ষকেরা ভিন্ন নামে একক প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করবে। এ তথ্য জিয়া পরিষদের অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।৫ ডিসেম্বর ইবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার প্রফেসর ডঃ মোঃ মিজানুর রহমান।শিক্ষক সমিতি কার্যালয়ে সকাল ১০ টায় নির্বাচনী তফসিল নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়।তফসিল সূত্রে জানা যায়,১০ ডিসেম্বর সকাল ১০ টা হতে মনোনয়নপত্র বিতরণ।১১ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ১২ ডিসেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ।১৯ ডিসেম্বর অনুষদ ভবনের শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয় ১২৯ নম্বর কক্ষে ভোট গ্রহণ করা হবে।

সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।ভোট গণনা শেষে ওই দিনেই ফলাফল ঘোষণা করা হবে।সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,কোষাধাক্ষ এবং ৯জন সদস্যসহ মোট ১৫ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।নির্বাচনে মনোনয়নপত্রের মূল্য সভাপতি ৩০০০ টাকা,সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ২৫০০ টাক। যুগ্ম সাধারণ সম্পাদ,  কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক ২ হাজার টাকা এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের জন্য ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।নির্বাচনে সাধারণত বিএনপি জামাত সমর্থিত ডানপন্থী  শিক্ষক সংগঠন সাদা দল ও আওয়ামীলীগ  প্রগতিশীল সমর্থিত নীল দল অংশগ্রহণ করে থাকে।

ইতোমধ্যে সাদা দল ও নীল দলের নির্বাচন অনুষ্ঠিত হয়ে কমিটি নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ডক্টর রুহুল আমিন ভূইয়া বলেন,দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি'র কেন্দ্রীয় কমান্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষক সমিতির এ নির্বাচনের সাদা দল অংশগ্রহণ করবে না। জামায়াতপন্থী শিক্ষক নেতা প্রফেসর ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ইসলামী ভাবধারায় বিশ্বাসী শিক্ষকদের নিয়ে আমরা একক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।প্রগতিশীল ও আওয়ামী ভাবধারার শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ডঃ মুহাম্মদ রবিউল ইসলাম এ প্রতিবেদককে জানান,নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনে কে অংশগ্রহণ করবে? কে করবে না? এটা তাদের নিজস্ব ব্যাপার।শাপলা ফোরাম দুটি প্যানেলে  নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলেও তিনি জানান।

Admin / Admin

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু