ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

নড়াইল লোহাগড়ার ৪৯ নং চাচই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা !


নিশান শিকদার, নড়াইল  photo নিশান শিকদার, নড়াইল
প্রকাশিত: ২৫-৪-২০২৪ রাত ১০:৫৩

নড়াইলের লোহাগড়া উপজেলার,  ৪৯ নং চাচই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জোর জবরদস্তি ভাবে দখল করে বাড়িতে প্রবেশের ব্যাক্তিগত চলাচলের রাস্তা তৈরি  করার পায়তারা করিতেছে। উক্ত গ্রামের মতিয়ার রহমান মোল্যা  ও আকবার শিকদার নামে দুই ব্যাক্তি। তিনিরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় স্কুল কর্তৃপক্ষ কোন ভাবেই স্কুলের সীমানা প্রাচীর নির্মান করতে পারছে না। উক্ত ঘটনা লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসাকে তাৎক্ষণিক অবহিত করলেও কোন প্রতিকার মিলছে না। ফলে বিপাকে পড়েছে চাচই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান  ও সভাপতি মোঃ জয়নুল আবেদিন সহ অবিভাবক এবং দাতা সদস্য বৃন্দ।

স্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান ও সভাপতি মোঃ জয়নুল আবেদিনসহ অনান্য শিক্ষকরা জানান,  উক্ত চাচই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির বাউন্ডারির মধ্যে যে সমস্ত জমি জায়গা আছে, উক্ত জমির দলিল স্কুলের নামেই আছে। স্কুলের উত্তর পাশে বাউন্ডারি আছে কিন্তু পূর্বপাশে বাউন্ডারি নাই৷ এই কারণে স্কুলের ছাত্র/ছাত্রীরা বাউন্ডারির বাহিরে গিয়ে সমস্যায় পড়িতেছে এবং লেখাপড়ার ও পরিবেশ নষ্ট হইতেছে। এই কারণে স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ মিটিংএ বসিয়া রেজুলেশনের মধ্যেমে সিদ্ধান্ত হয় যে, স্কুলের পূর্বপাশে স্কুলের সীমানার জমির উপর দিয়া প্রাচীর করিতে হইবে।

উক্ত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ভাবে প্রাচীরের বরাদ্দ হইয়া কাজ চলিতে থাকে। হঠাৎ করিয়া ইং ১৮/০৩/২০২৪ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকাল সময়,  মতিয়ার রহমান মোল্যা, পিং- ছবদার মোল্যা ও আকবার শিকদার, পিং- দুদু শিকদার, উভয় বিবাদীদ্বয় স্থানীয় কিছু কু-চক্র মহল স্বার্থের লোভে এবং মোটা অংকের টাকা খেয়ে, বিবাদীদ্বয়ের সুবিধা এবং চলাচলের জন্য জোরপূর্বক অন্যায় ভাবে, সরকারি প্রতিষ্ঠানের সিমানার উপর দিয়ে প্রাচীরের কাজ বন্ধ করিয়ে দিয়ে, রাস্তা তৈরি করিবার পাইতারা করিতে থাকে। 

আজ ২৫/৪/২০২৪ তারিখ , জেলা প্রশাসক নড়াইল,  জেলা শিক্ষা অফিসার নড়াইল, উপজেলা নির্বাহী অফিসার  লোহাগড়া ও উপজেলা শিক্ষা অফিসার লোহাগড়া এবং লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেছেন অত্র বিদ্যালয়ের সভাপতি জয়নুল আবেদীন। সীমানা  প্রাচীরের কাজবন্ধ রয়েছে।  কাজেই চাচই প্রাথমিক বিদ্যালয়ের  অভিভাবক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চরম উদবিগ্ন প্রকাশ করছে। এলাকাবাসী ও অভিভাবকরা অবিলম্বে স্কুলের জমি উদ্ধারসহ সীমানা প্রাচীর দিতে দ্রুত চালু করিয়া কোমলমতি শিশুদের নিরাপদ নিশ্চিত করার জন্য আহবান করে।

Admin / Admin

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন