কুষ্টিয়া প্রেসক্লাবের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান পালিত
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর- ৩ আসনের সাংসদ জনাব মাহবুব উল আলম হানিফ- এমপি বলেছেন,সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পন ও একটি দেশের চতুর্থ স্তম্ভ।সংবাদপত্র এবং সাংবাদিকতা একে অপরের পরিপূরক।দেশের পজেটিভ ও সাফল্যগাথা সংবাদ মিডিয়ায় প্রকাশ হলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের সাফল্যগুলো মিডিয়ায় প্রকাশ করতে হবে।১২ ডিসেম্বর কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে দিশা টাওয়ারে কুষ্টিয়া প্রেসক্লাবের(কেপিসি) ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রাশিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ২ আসনের এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশা এবং কুষ্টিয়া ৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।প্রধান আলোচক ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক।আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাসচিব সুভাষ চন্দ্র বাদল,বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ,বিএফ ইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)এর নেতৃবৃন্দ প্রমূখ।এ অনুষ্ঠানে ইবিথানা প্রেসক্লাব (ইপিসি) সহ বিভিন্ন থানার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুস্থ ও পীড়িত সাংবাদিকদের মধ্যে চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ।
Admin / Admin
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা