তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, দীর্ঘ যানজটে চরম দূর্ভোগ
হবিগঞ্জের মাধবপুরে স্টার পোরসেলিন সিরামিক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ, বেতন বৃদ্ধি ও ওভার টাইম প্রদান সাপ্তাহিক ছুটির দাবিতে মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করেছে। গত শনিবার দুপুর দেড়টা টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ করতে থাকে। ৩ ঘন্টা মহাসড়ক অবরোধের কারনে নোয়াপাড়া থেকে অলিপুর পর্যন্ত সড়কের দু’পাশে ৪ কিলোমিটার এলাকা জুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। তীব্র তাপদাহে দুরপাল্লার যাত্রীবাহি বাসে বৃদ্ধ শিশু সহ যাত্রীরা চরম দূর্ভোগের মধ্যে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহন তেলিয়াপাড়া পুরাতন মহাসড়ক দিয়ে সিলেটের পথে যাতায়ত করেছে। খবর পেয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব ও সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কারখানার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দাবি বাস্তাবায়নের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
শ্রমিকরা জানান মালিক পক্ষ শ্রমিকদের বেতন নিদিষ্ট তারিখে পরিশোধ করেনা। শ্রমিকদের ওভার টাইম যথাসময়ে দেওয়া হয়না। নতুন বেতন কামামো বাস্তবায়ন করা হচ্ছেনা। একারনে শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছে। কারখানার ব্যবস্থাপক শাহাদাত হোসেন মিঠু বলেন, চলতি মাসের ৩০ তারিখের মধ্যে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবিতে কোম্পানীর নীতিমালা অনুযায়ী পুরন করা হবে। মাধবপুর সহকারী কমিশনার ভুমি রাহাত বীন কতুব জানান, মহাসড়কের অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
Masum / Masum
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত