ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার-৪
ফেনীতে চাঁদা না পেয়ে এক ব্যাক্তিকে অপহরণ করে দুই লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের ঘটনার মুল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ০৪ মে দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার ০৩ মে দিবাগত রাতে জেলার সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া গ্রামের আহম্মদ আলী ভূইয়া বাড়ির অহিদুর রহমানের ছেলে ক্ষতিগ্রস্ত ওবায়দুল হক মিন্টু (৬০) এর দায়েরকৃত একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, একই উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী গ্রামের আবুল বাশারের ছেলে ওসমান গনি (৩০), আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ হানিফ (৩০), ইসমাইল হোসেনের ছেলে, মো. সাইমুন (২০), আব্দুস সোবহানের ছেলে সিএনজি অটোরিকশা চালক মো. খুরশিদ (২৮)। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ ও এ মামলার বাদীর কাছ থেকে জোর পূর্বক নেওয়া ১০০টা মূল্যের ৬টি স্ট্যাম্পও উদ্ধার করা হয়।
এ মামলা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এস আই রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ০৩ মে দিবাগত রাতে ক্ষতিগ্রস্ত ওবায়দুল হক মিন্টু নিজে বাদী হয়ে এ ঘটনায় জড়িতদের মধ্যে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে ফেনী মডেল থানা একটি মামলা দায়ের করেন। এরপর গভীর রাতে তাৎক্ষণিক ফেনী সদর উপজেলার বালুয়া চৌমুহনী গ্রামে অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামিসহ এজাহার নামীয় এ ৪ জনকে গ্রেপ্তার ও সিএনজি অটো রিকশাটি জব্দ ও স্ট্যাম্প গুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, এ মামলার বাদীর নিকট থেকে নেওয়া টাকা গুলো উদ্ধার ও বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছেন। জব্দকৃত সিএনজি অটো রিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে।
Masum / Masum
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার