ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চায়ের দোকানে উঠে পড়ল লরি, নিহত ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৫-২০২৪ দুপুর ১২:২১

দিনাজপুর সদর উপজেলায় কাউগা হাটখোলা বাজারের তেলবাহী লরিচাপায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর থেকে ফুলবাড়ী মহাসড়কের কাউগা হাটখোলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নৈশ প্রহরী আজাহার আলী (৬০) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে। অপরজন রানা ইসলাম (২৫) সদর উপজেলার কাউগা হাটখোলা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোরে একটি তেলবাহী লরি ঢাকা থেকে দিনাজপুরে আসার পথে চালক ঘুমিয়ে পড়ায় কাউগা বাজারের রাস্তার পাশে একটি চায়ের দোকানের ওপর উঠে যায়। ওই সময় দোকানের সমানে দাঁড়িয়ে থাকা নৈশ প্রহরী আজাহার আলী ও স্থানীয় রানা লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।পরে স্থানীয়রা দৌড়ে এসে ঘাতক তেলবাহী লরিসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Admin / Admin

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ