জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জলাতঙ্কে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত এলাকার চারপাশের দুই কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। রবিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
জানা যায়, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা গ্রামের বাসিন্দা রমজান ব্যাপারীর (৬০) একটি গরুকে পাগলা কুকুর কামড় দেয়। পরে গরুটি জলাতঙ্কে আক্রান্ত হয়। গত ৭ জুন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. খোকন হোসেন গরুটি পরিদর্শন করে এটিকে জলাতঙ্কে আক্রান্ত বলে নিশ্চিত করেন এবং গরুটি জবাই না করা ও মাংস বিক্রি বা খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। কিন্তু ওই সতর্কতা উপেক্ষা করে পর দিন ৮ জুন রমজান ব্যাপারী গরুটি ৩১ হাজার টাকায় স্থানীয় কয়েকজনের কাছে বিক্রি করেন। পরে তার বাড়িতেই গরুটি জবাই করে মাংস ভাগ করে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে ওই দিন সন্ধ্যার পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মসজিদের মাইকে মাইকিং করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় প্রতিষেধক নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, আক্রান্ত এলাকার আশপাশের গবাদিপশুকে সুরক্ষিত রাখতে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করা এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী বলেন, গরুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হলে নিশ্চিত হওয়া যেত এটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না। কিন্তু গরুটি জবাই করে ফেলার কারণে নমুনা সংগ্রহ সম্ভব হয়নি। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রিং ভ্যাক্সিনেশন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।আক্রান্ত এলাকার আশপাশের গবাদিপশুকে সুরক্ষিত রাখতে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করা এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ঘটনায় সরকারি নির্দেশনা অমান্য করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied