মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ করা হয়েছে। মেধা- বিজ্ঞান - উদভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুন শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা। স্বাগত বক্তব্য রাখেন নাওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার গোলাম রব্বানি,উপজেলা সমাজসেবা অফিসার রেজুয়ানুল হক, মহাদেবপুর, থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক প্রমুখ। আলোচনা সভা শেষে উদ্ভাবনী প্রদর্শণী বিজয়ীদের মধ্যে সেরা ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এ ছাড়াও অনুষ্ঠান শেষে উপজেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে ১শ ৭০টি পরিবারে বকনাগরু বিতরণকৃত সুফলভূগীর মাঝে ৫০ কেজি দানাদার খাদ্য ও ২শটি পরিবারে ছাগল বিতরণকৃত সুফলভূগীর মাঝে ২৫ কেজি দানাদার খাদ্য বিতরণের করেন। অপরদিকে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলার ৬১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মাঝে নগদ ২ হাজার টাকা করে ১ লক্ষ ২২ হাজার নগদ টাকা প্রধান অতিথি হিসেবে সংসদ ফজলে হুদা বিতরণের উদ্বোধন করেন।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত