ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজবাড়ী ২: স্বতন্ত্র প্রার্থী নূরে আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দিলো নির্বাচন কমিশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২৩ দুপুর ৪:৩৯

পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী ২ আসনে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার দুপুরে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাতক্ষনিক প্রতিক্রিয়া সংবাদমাধ্যমে নূরে আলম বলেন, 'রিটার্নিং অফিসার ঠুকনো এক কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছিল। কিন্তু কমিশনে আপিল করার পর তারা আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। এর রায়ের মাধ্যমে প্রমাণ হলো দ্বাদশ জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।'

এর আগে গত ৪ ডিসেম্বর সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি দেখিয়ে নূরে আলম সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল ঘোষণা দেওয়ার পর নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন নূরে আলম। সেই আপিলেই তাঁর মনোনয়নকে বৈধ ঘোষণা দিলো নির্বাচন কমিশন।

Admin / Admin

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত