ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া দলের ৩ সদস্য গ্রেপ্তার।


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ১১:২৪

স্পেশাল ব্রাঞ্চ (SB)'র গোয়েন্দা তথ্য ও সহযোগিতায় ডিবি লালবাগ বিভাগ কল্যাণপুর এবং গাবতলীতে ধারাবাহিক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গির সংগঠন হিন্দাল সারকিয়া দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়কসহ বান্দরবানের কুকি চিনের সন্ত্রাসীদের কাছে প্রশিক্ষণ প্রাপ্ত ০৩ জনকে গ্রেফতার করেছে।

 গ্রেফতারকৃত তিনজন হলো: রানা শেখ@ আমির হোসাইন, মশিউর রহমান@ মিলন তালুকদার ও হাবিবুর রহমান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ টি স্মার্টফোন ও ২ টি বাটনফোন যাতে তাদের প্রশিক্ষণের ভিডিও ছবি আছে।মার্শাল আর্ট এ ব্ল্যাক বেল্ট প্রাপ্ত আমির হোসাইন@ রানা শেখ  ২০০২ সালে হুজিনেতা ও ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত মাওলানা আব্দুর রউফ' র কাছে প্রশিক্ষণের জন্য ময়মনসিংহে যায়। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত মাদ্রাসায় পড়াশোনা করার পাশাপাশি হুজি সদস্য সামরিক ও আন আর্মড্ কমব্যাট বিষয়ে প্রশিক্ষণ নেয়। ২০০৩ সালে বাবা, মামা, ভগ্নিপতিসহ মোট ১৮ জন সদস্য হুজি নেতা মাওলানা আব্দুর রউফের সাথে বৈঠকের সময় ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের কাছে ধরা পড়ে।

বর্তমানে আলফা ইসলামিক লাইফ ইন্সুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত এই ধর্মান্ধ আমির সশস্ত্র প্রশিক্ষণের জন্য ০৩ সদস্যকে ইতোমধ্যে বান্দরবানে কু কি চিনের সন্ত্রাসীদের কাছে পাঠিয়েছে। এ কাছে একাধিক কিস্তিতে সে লক্ষাধিক টাকা পরিশোধ করেছে।গ্রেফতারকৃত অপর জঙ্গি মশিউর রহমান প্রথমে ইসলামিক শাষনতন্ত্র আন্দোলনের সদস্য ছিল। ২০০২/২০০৩ সালে হুজির সদস্য হিসেবে ময়মনসিংহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি হুজি নেতা আব্দুর রউফের মাদ্রাসায় সামরিক ও আন আর্মড্ কমব্যাট বিষয়ে প্রশিক্ষণ নেয়। ২০১৩ সালে অপরাপর হুজি নেতাদের সাথে গ্রেনেডসহ ঝালকাঠিতে গ্রেপ্তার হয়ে ৪.৫ বছর সাজা খাটে। পাহাড়ি বৈরী পরিবেশে কমান্ডো হিসেবে টিকে থাকা, পিটি-প্যারেড শিখা, আন আর্মড কমব্যট, অ্যাসল্ট রাইফেল চালানো, বোমা সামগ্রী তৈরি এবং ব্যবহারসহ CQB বিষয়ে ০৮ মাসের প্রশিক্ষণের জন্য ০২ বছর বান্দারবানে কু কিচিনের সন্ত্রাসীদের সাথে অবস্থান করে। ২০২১ সালে শুরু করা এই কষ্টকর প্রশিক্ষণ সফলভাবে শেষ করে সমতলে ফেরত আসে।

 অপর সদস্য হাবিবুর রহমান নতুন রিক্রুট। সে আলফা ইসলামিক লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মী হিসেবে আমির হোসেনের অধীনে কাজ করে। আমির হোসেন একই মতবাদে দীক্ষিত করে তাকে ইতোমধ্যে রেডিক্যালাইজেশনের পথে নিয়ে এসে অনেক দূর।নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি), আনসার আল ইসলাম ও জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) মুক্তিপ্রাপ্ত এবং পলাতক বেশ কিছু সদস্য মিলেমিশে একটি নতুন সশস্ত্র গোষ্ঠীতে ঐক্যবদ্ধ হয়ে 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ গঠন করে।

 নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের নেতা ও সদস্যরা বিশ্বাস করে "গাজওয়াতুল হিন্দ" নামক ধর্ম যুদ্ধে। বিশ্বাস করা হয় কোন এক সময় দাজ্জালের নেতৃত্বে ভারতে  মুসলিম নিধনের বড় রকমের চেষ্টা করা হবে। ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদেরকে সুরক্ষা দিতে যারা "গাজওয়াতুল হিন্দ" নামক এ ধর্মযুদ্ধে অংশগ্রহণ করবেন তারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ অথবা গাজীদের মত মর্যাদা এবং নেকি'র মালিক হবেন বলে বিশ্বাস করা হয়।

 এরই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবান, খাগড়াছড়িতে বসবাসকারী বম সম্প্রদায়ের কতিপয় বিভ্রান্ত সন্ত্রাসীদের দ্বারা গঠিত কু কি চিনদের সাথে যোগাযোগ হয় জামাতুল আনসার ফীল হিন্দাল শারকিয়ার। প্রচুর অর্থের বিনিময়ে কু কি চীনের সন্ত্রাসীরা হিন্দাল শারকিয়া দলের সদস্যদেরকে বৈরী পরিবেশে সারভাইবাল, আন আর্মড্ কমব্যাট , অ্যাসল্ট রাইফেল পরিচালনা, এক্সপ্লসিভ ডিভাইস তৈরি এবং ব্যবহার, CQB তে অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়।

বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কিছু বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, দেশকে অস্থিতিশীল করে জঙ্গিদের খেলাফত স্ট্যাট প্রতিষ্ঠা, পার্শ্ববর্তী দেশগুলোর নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ বজায় রাখা, নিজ দেশ এবং পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ধর্ম যুদ্ধে জড়িয়ে শহীদ বা গাজী হওয়ার অপেক্ষায় থেকে রসদ সামগ্রী এবং কর্মী সংগ্রহে তৎপর ছিল গ্রেফতারকৃতরা। ডিএমপি 'র CTTC এবং  RAB কয়েকটি সফল অভিযান চালিয়ে এদের অনেক সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদেরক বিজ্ঞ আদালতে প্রেরণ করে ০৪ দিনের পুলিশ রিমান্ডে এনে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Masum / Masum

মোড়েলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা

লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটে কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি