ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২৬ বিকাল ৫:১৭

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটে গঠিত হয়েছে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম বাগেরহাট’।
সোমবার (২৭ জুলাই) শহরের ধানসিঁড়ি হোটেলের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ও অ্যাওসেড (AOWSED)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই ফোরাম গঠন করা হয়।
ক্লাইমেট জাস্টিস ফোরাম খুলনা অঞ্চলের কো-চেয়ার মিস রেহানা আক্তারের সভাপতিত্বে ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদের সঞ্চালনায়  সঞ্চালনা অনুষ্ঠিত কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক,পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙ্গ , ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং জীবিকা সংকট দিন দিন তীব্র হচ্ছে। এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম বরিশাল’ গঠন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী উপকূলীয় জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। এই বৈষম্য দূর করে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে ফোরামটি সক্রিয় ভূমিকা পালন করবে।
ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা, জলবায়ু সহনশীল জীবনযাত্রা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব নীতি প্রণয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা এবং তরুণ সমাজকে জলবায়ু আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা।
সভায় সর্বসম্মতিক্রমে ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট মেহেরুন্নেসা , কো-চেয়ারম্যান সাহিদা আক্তার, এস এম রাজ, রিয়াদ শওকাত হোসেন এবং মেম্বার সেক্রেটারি শেখ আসাদ, নওরিন আক্তার, গোপীনাথ সাহা কে মেম্বার সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 
নবগঠিত কমিটির সদস্যরা বলেন,  বাগেরহাটে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও তরুণদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করা হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত