মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই রবিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের জাতীয় সাংসদ সদস্য ফজলে হুদা । মহাদেবপুর উপজেলা বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতি এ সম্মেলনের আয়োজন করে । উক্ত কমিটির উপজেলা সভাপতি আলহাজ আব্দুল বারী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন সাজ্জাদ , এস এম আব্দুল হান্নান, এমপির প্রতিনিধি ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সমিতির সাধারণ সম্পাদক মোঃ একরামুল হোসেন, উত্তরগ্রাম ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রমূখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এবং সম্মেলনের সমাপ্ত ঘোষণা করেন সমিতির সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এর আগে প্রান্তিক পর্যায়ে খুচরা সার বিক্রয়ের দাবীতে সমিতির পক্ষ থেকে এমপির নিকট স্বারকলিপি প্রদান করা হয়। খুচরা সার বিক্রেতাদের
দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি দ্রুততম সময়ের মধ্যে খুচরা পর্যায়ে সার বিক্রি করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য যে, পরিবেশ রক্ষা ও জলবায়ুর সহনশীলতা জোরদার করার লক্ষে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে বিকেলে এমপি ফজলে হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে তার সাথে কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, ৯০ দশকের এর ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ উপস্থিত ছিলেন।
Ahad Hossain / Ahad Hossain
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
মহাদেবপুরে আদিবাসীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন