ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান


মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার photo মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৪:৪৬

লোকসংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনা বিকাশের লক্ষ্যে-বিশিষ্ট পশু চিকিৎসক ও সংগীত সাধক আমির হোসেনের নিজ বাড়িতে এক মনোজ্ঞ আধ্যাত্মিক ও বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার বাউল শিল্পী ও আধ্যাত্মিক সঙ্গীতশিল্পীরা অংশ নিয়ে ভক্তিমূলক ও বাউল গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাউল গান বাংলার হাজার বছরের ঐতিহ্য ও লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সংস্কৃতিপ্রেমী, সাংবাদিক মীর ইসলাম,  সুধীজন ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। শেষে শিল্পীদের সম্মাননা প্রদান ও উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান আয়োজক।
এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি, সম্প্রীতি ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত