এজেন্সি মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় ধর্ম মন্ত্রণালয়
৪৪৮ জন নিবন্ধিত হজযাত্রীর এখনো ভিসা না হাওয়ায় তাদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আল রিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় ধর্ম মন্ত্রণালয়।
আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে ২০ জন হজযাত্রী নিবন্ধন করলেও টাকা পরিশোধ না করায় দিয়া ইন্টারন্যাশনাল নামের হজ এজেন্সির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী বাবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জননিরাপত্তা বিভাগে আরেকটি চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২৪ সনের হজ মৌসুমে আল রিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের (হজ লাইসেন্স নম্বর ০৬৭২) অধীন ৪৪৮ জন হজযাত্রী নিবন্ধিত রয়েছে। এজেন্সিটিতে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত কোনো ভিসা করা হয়নি। তথাপি এজেন্সিটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে প্রশাসনিক মন্ত্রণালয় যোগাযোগ করতে পারছে না। এতে এজেন্সিটিতে নিবন্ধিত হজযাত্রীদের প্রতারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং তাদের এ বছর হজে যাওয়া অনিশ্চিত হতে পারে।
এ পরিপ্রেক্ষিতে আল রিসান ট্রাভেলস এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মিয়া (মোবাইল নম্বর- ০১৯১৪-২৫৯২৯৩, ০১৭১১-৩০৩০১৩) যেন দেশত্যাগ করতে না পারে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তাই চিঠিতে সালাম মিয়ার দেশত্যাগ রোধ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।
Admin / Admin
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী