ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রাইভেট পড়ানোর নামে স্কুল ছাত্রদের সাথে বিকৃত যৌনাচার; শিক্ষক গ্রেফতার- সিআইডি


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ২০-৫-২০২৪ বিকাল ৬:৫

রাজশাহী শহরের ১০ বছরের কম বয়সি ৩০ জন স্কুল ছাত্রদের সাথে বিকৃত যৌন নিপীড়ন করেছে ৩৩ বছরের এক তরুণ শিক্ষক মোঃ আব্দুল ওয়াকেল। যৌন নিপীড়নের দৃশ্যগুলো ভিডিও ধারণ করে সে নিজের মুঠোফোন, পেনড্রাইভ, কম্পিউটার এবং এক্সটার্নাল হার্ডডিস্কে সংরক্ষণ করে রাখে। সার্চ ইঞ্জিন এসব তথ্য পৌঁছে দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক National Center for Missing & Exploited Children (NCMEC) নামক এক প্রতিষ্ঠানের কাছে। IOM,UNODC, NCMEC সহ বহু আন্তর্জাতিক সংস্থার পার্টনার হওয়ায় Child Abused সংক্রান্ত কনটেন্টটি সিআইডিতে প্রেরণ করা হয়। এ তথ্যের ভিত্তিতে সিআইডি’র নিজস্ব ক্রিমিনাল ইন্টেলিজেন্স টিম তদন্ত শুরু করে। স্থানীয় ভুক্তভোগী অনেক ছাত্র ও তাদের গার্ডিয়ান নাম প্রকাশ না করার শর্তে তদন্তকারী টিমের নিকট শিক্ষক মোঃ আব্দুল ওয়াকেলের Child Abused সম্পর্কে ভয়ঙ্কর তথ্য সরবরাহ করে। পরবর্তীতে গত ১৮/০৫/২০২৪ খ্রি. তারিখে সিআইডির একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তির মাধ্যমে রাজশাহী মেট্রো’র মতিহার থানাধীন, ওয়ার্ড নং-২৯ শ্যামপুর ডাঁশমারী এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ আব্দুল ওয়াকেলকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মোঃ আব্দুল ওয়াকেল রাজশাহীর, কাটাখালীর আশরাফ মেমোরিয়াল মডেল স্কুলের একজন শিক্ষক। ছাত্রাবস্থায় সে তার এলাকায় Teach-IN নামক একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতো। কোচিংয়ের শিক্ষকতা করার সময় থেকেই সে কোচিংয়ের কোমলমতি ছাত্রদের টার্গেট করে চকলেট এবং মোবাইলে গেমস খেলার প্রলোভন দেখিয়ে সখ্যতা গড়ে তুলতো। পরবর্তীতে তাদেরকে ফুসলিয়ে তার কোচিং সেন্টারে অথবা নিজ বাড়িতে এবং কখনো কখনো আশেপাশের আম/লিচু বাগানে নিয়ে যেত। সরলমনা ছাত্রদের চকলেট এবং পাবজি গেম ডাউনলোড করা মোবাইল ফোন হাতে দিয়ে পাবজি গেম খেলতে বলতো। বাচ্চারা তখন জনপ্রিয় পাবজি গেম খেলা নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকতো। এই সুযোগে তাদের সাথে অপ্রাকৃতিক যৌনলালসা চরিতার্থ করার উদ্দেশ্যে সে শিশু বাচ্চাদের প্যান্ট খুলে ফেলতো এবং বিকৃত যৌনাচার করত। পূর্ব থেকে সেট করা মোবাইল ক্যামেরায় যৌনাচারের ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করে রাখতো। যৌণ নিপীড়নের শিকার সকল শিশুরা তার ছাত্র ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, অনার্স পড়াকালীন সময় থেকে ছেলে বাচ্চাদের সাথে বিকৃত যৌনাচার করতো। এ নেশার কারণে সে বালকদের নিয়ে কোচিং সেন্টার চালু করেছিল। কোচিং সেন্টারে পড়া বাচ্চাদেরকে নানা ভাবে প্রলুব্ধ করে বিভিন্ন গোপনীয় স্থানে নিয়ে যেত। এর পর তাদের পছন্দের মোবইল গেম খেলতে দিয়ে ব্যস্ত রেখে তাদের সাথে বিকৃত যৌনাচারে লিপ্ত হতো। তার ভষ্যমতে এ পর্যন্ত সে ৩০ জন স্কুল ছাত্রকে বলৎকার করেছে। গ্রেফতারকালে তার ব্যবহৃত মুঠোফোন, পেনড্রাইভ এবং কম্পিউটারের একাধিক হার্ডডিস্কে স্কুল পড়ুয়া কোমলমতি ছাত্রদের বিপুল পরিমান নগ্ন ছবি, ভিডিও এবং চাইল্ড পর্নোগ্রাফির কন্টেন্ট পাওয়া যায়।

সমগ্র বিশ্বে Child Abused প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য IOM, UNODC, NCMEC, Facebook, Google, Microsoft ও সিআইডি একসাথে কাজ করে যাচ্ছে।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে তার বর্তমান কর্মস্থল আশরাফ মেমোরিয়াল মডেল স্কুল, কাটাখালী, রাজশাহীর প্রধান শিক্ষক বাদী হয়ে পল্টন মডেল থানা, ডিএমপিতে পেনাল কোড, ১৮৬০ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ মোতাবেক নিয়মিত মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকালে আসামীর কাছ থেকে উদ্ধারঃ ১। মোবাইল ফোন-০১ টি সংযুক্ত সিমসহ ২। হার্ডডিস্ক-০২ টি ৩। পেনড্রাইভ-০২ টি 

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত