ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর তুফান হত্যাকান্ডের আসামি এনামুল গ্রেফতার।


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ৪:৪

গত ০৮-০৫-২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জগন্নাথপুর গ্রামে নির্বাচনে জয়ী হয়ে ট্রাক প্রতীকের সমর্থক আনোয়ার হোসেন ও তার লোকজন পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ নৌকা প্রতীকের সমর্থক রহিম ফকিরের ভাই তুফান ফকির ও তার লোকজনদের ওপর হামলা চালায়। এসময় তারা বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয় ও বোমার বিস্ফোরণ ঘটায়। হামলায় নৌকার ৮-১০ জন সমর্থক আহত হয়। বোমার বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হয়ে তুফান ফকির (৪৫) পিতা-মৃত ইয়ান নবীর ফকির, সাং-জগন্নাথপুর, থানা-কুষ্টিয়া, জেলা-কুষ্টিয়া গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের ভাই মোঃ আব্দুর রহিম বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০২ তারিখঃ ০৮/০১/২০২৪ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৪/৩২৬/৩০৭/৪৩৬/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনে ৩/৪ ধারা সংযুক্ত ৩০২ পেনাল কোড।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২২ মে ২০২৪ খ্রিঃ ২১৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পিপুলবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা ও অগ্নিসংযোগ মামলার ২নং এজাহারনামীয় আসামী মোঃ এনামুল হক@ একা (৪০), পিতা-মৃত তাহের ফকির, সাং-জগন্নাথপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে  গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Masum / Masum

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে