আক্কেলপুরে ভিটামিন ‘এ’ খাবে ২১ হাজার ২শ শিশু
জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১২১টি কেন্দ্রের মাধ্যমে ২১ হাজর ২শ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ১ জুন শনিবার সকাল ৮টা হতে একটানা বিকেল ৫টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।
বুধবার ২৯ মে এ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়িত করতে উপজেলা স্কাস্থ্য ও পরিবার পরিল্পনা অফিসের আয়োজনে এক মত বিনিময় ও অবহিত করন বিষয়ক এক সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার সহকারী সার্জন ডাঃ মাকসুদুল আলম আকন্দ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সফিউল আলম, এম টি ইপি আই কর্তা মোঃ সিদ্দিকুর রহমান, গণমাধ্যম কর্মী রাজেন্দ্রপ্রসাদ আগরওযালা প্রমুখ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা।
৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮’শ ৪০ জন শিশুকে ১টি করে নীল রংয়ের ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপরোক্ত বয়সী সকল শিশুকে ১ জুন শনিবার স্ব স্ব টিকাদান কেন্দ্র থেকে বা ভ্রাম্যমান টিকা কেন্দ্র থেকে ভিটামিন এ ‘এ’ প্লাস খাওয়ানোর জন্য ও এ কার্যক্রমকে নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল ইসলাম আমাদের নতুন সময়কে নিশ্চিত করে বলেছেন. এ কার্যক্রমকে সফল ভাবে বাস্তবাযিত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং ওই দিন সকাল থেকে কেন্দ্র সমুহ পরিদর্শন করবেন বলে নিশ্চিত জানিয়েছেন।
Masum / Masum
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬