লোহাগাড়া উপজেলা নির্বাচনে কোন প্রার্থী আচরণবিধি লংঘন করলে কঠোর হাতে দমন করা হবে -- অফিসার ইনচার্জ
আগামী ৫ই জুন রোজ বুধবার লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশন,উপজেলা প্রশাসন,থানা প্রশাসন প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এই নির্বাচনে যেনো কোন ধরনের অপরাধ সংগঠিত না হয় সেই দিকে নজর রাখছেন লোহাগাড়া থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম।
তিনি বলেন ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে লোহাগাড়া উপজেলা নির্বাচন। কেউ যদি কোন ধরনের অপরাধ সৃষ্টি করতে চায় তাহলে তাকে কোন ধরনের ছাড় দেয়া হবেনা। তিনি লোহাগাড়া উপজেলা সকল জনসাধারণের প্রতি অনুরোধ করছেন সকলে যেন আনন্দের সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন।
তিনি বলেন ভোট দেওয়া সকলের নাগরিক অধিকার, আপনার ভোট আপনি দিবেন সৎ যোগ্য প্রার্থী বেছে নিবেন। এই অধিকার বাস্তবায়ন করতে গিয়ে যদি কোন ভোটার কোন ধরনের বাঁধা সম্মুখীন হয়,তাহলে যে বাঁধা দিবে তাকে কোন ভাবে ছাড় দেওয়া হবেনা।
সচেতন মহল মনে করছেন এই নির্বাচন শান্তি সুষ্ঠ ভাবে নির্বাচন করতে রাত দিন কঠোর পরিশ্রম করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম সহ তার অধীনস্থ লোহাগাড়া পুলিশ প্রশাসন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোষাকের পুলিশ ও গোয়েন্দা মোতায়েন থাকবে মাঠে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় একটি সুন্দর নির্বাচন। আর এই সুশৃঙ্খল নির্বাচন সরকার'কে উপহার দিতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের যা কিছু পদক্ষেপ নিতে হয় তা আমরা নিব। তাই নির্বাচন নিয়ে কোন ধরনের ভয় পাওয়ার কিছু নাই। তাই লোহাগাড়া'বাসীকে আহবান জানাই, সবাই সকালে ভোট কেন্দ্রে যাবেন, আপনার পছন্দের প্রার্থী বেছে নিবেন।
Masum / Masum
সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
পাম্পে জ্বালানি তৈল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ চালকের বিরুদ্ধে
নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ
জনাকীর্ন সংবাদ সম্মেলনে অভিযোগ মোড়েলগঞ্জে বিএনপি নেতা কর্মীদের নামে হয়রানি মূলক মামলা
মানিকগঞ্জের সেরা ওসি সাটুরিয়ার নজরুল ইসলাম
শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
বাস চালকের ভুলের কারণে ঝড়ে গেল দু'টি প্রাণ,আহত-৭
বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক
বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত - ৬
লালমনিরহাটে বিনা নোটিশে উচ্ছেদ ও লুটপাটের অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
Link Copied