প্রবাসী শাশুড়ির পাঠানো টাকা না পেয়ে স্ত্রী-খালা শাশুড়িকে হত্যা গ্রেপ্তার রুবেল হোসেন
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীর ‘পরকীয়া’ ও সৌদিপ্রবাসী শাশুড়ির পাঠানো ৩ লাখ টাকা না পাওয়ায় স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করেন আসামি রুবেল হোসনে। তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে বগুড়ার গাবতলী উপজেলার মাসুন্দি এলাকা থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানায় আসামি।
সোমবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম এসব তথ্য জানান। রুবেল নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি বিয়ের পর থেকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত সোমবার (২৭ মে) সকালে স্ত্রী নিজ বাড়িতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিলেন। এসময় রুবেল ফোনে কথা বলা দেখে ক্ষিপ্ত হয়ে ফোনটি ভেঙে ফেলেন। এরপর সৌদিপ্রবাসী শাশুড়ির পাঠানো ৩ লাখ টাকা চান স্ত্রীর কাছে। টাকা না পেয়ে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন স্ত্রী মিতুকে। এতে তার স্ত্রী চিৎকার করলে খালা শাশুড়ি আলেয়া বেগম এগিয়ে আসেন। এসময় তাকেও ছুরিকাঘাত করেন রুবেল। এ ঘটনায় বোনকে বাঁচাতে এসে আহত হন শ্যালক নীরবও।
তিনি আরও জানান, পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম সেখানেই মারা যান। আর স্ত্রী মিতুকে বগুড়া নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর থেকে রুবেল পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। রুবলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যার কাজে ব্যবহার করা চাকু উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এ অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন হোসেন উপস্থিত ছিলেন।
Masum / Masum
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬