ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ১০:৪৩

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে ১৬৬ প্লাটুন বর্ডার গার্ড (বিজিবি। ভোটারের উপস্থিতি বাড়াতে বিজিবির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে সাংবিধানিক সংস্থাটি।

চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী, ৬০ উপজেলায় ভোটগ্রহণের ঘোষণা দেয় ইসি। এখানে তিন পদে ৭২১ প্রার্থীর বিপরীতে ভোটার রয়েছে দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, চতুর্থ ধাপে তিন পদে ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে তিন পদে পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব মিলে প্রায় দেড় লাখ সদস্য মোতায়েন থাকার কথা জানায় ইসি। সেই সঙ্গে ১৭ জেলায় অতিরিক্ত ২৯ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪ টিম, ১৬ জন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রয়েছেন।

এদিকে, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধে প্রতি উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট এবং ভোটগ্রহণের তিনদিন আগে থেকে পরের দিন পর্যন্ত প্রতি তিন ইউনিয়নের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। এছাড়া ভোটগ্রহণের দুইদিন আগে থেকে দুইদিন পর প্রতি উপজেলায় একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।৬০ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা সাত হাজার ৮২৫টি। ভোটকক্ষ রয়েছে প্রায় ৬১ হাজার। এই ধাপের মোট ভোটার দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ১১ লাখ ৮৮ হাজার ৫৬০ জন। নারী ভোটার রয়েছে এক কোটি সাত লাখ ৪৫ হাজার ৫৫৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২৭ জন।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর মধ্যে কিছু উপজেলায় মামলা জটিলতা, বৈধ প্রার্থীর মৃত্যু, ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি, পরবর্তী সময়ে সে সব পরিষদে ভোট নেওয়া হবে জানায় সংস্থাটি।

 

Masum / Masum

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ