৩ ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ সিলেট নগরী
একটানা তিন ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সিলেট মহানগরী। টানা বৃষ্টিতে ডুবে গেছে সিলেট মহানগরীর বেশিরভাগ এলাকার রাস্তাঘাট, দোকানপাট, বাসাবড়ি ও হাসপাতাল।
এতে ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। শনিবার (০৮ জুন) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেট মহানগরীতে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে।
সিলেট নগরীর লালাদিঘির পার, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, মাছিমপুর, জালালাবাদ, ঘাসিটুলা, বিলপার, যতরপুর, চৌহাট্টা, খাসদবির, রায়নগরসহ অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা মাদ্রাসা শিক্ষম শাহিদ হাতীমি জানান, আমি পানিবন্দি। মুষলধারে অতি বৃষ্টিতে আমার বাসার প্রতিটি রুমে পানি ঢুকেছে। থামছে না বৃষ্টি, এদিকে হু হু করে বাড়ছে পানি। ফ্রিজসহ ঘরের জরুরি আসবাবপত্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। কিছুই করার নেই।
এদিকে বৃষ্টিজনিত জলাবদ্ধতায় নিজের অসহায়ত্ব প্রকাশ করে অনেকেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। আবার কেউ কেউ সমালোচনা করেছেন নগর কর্তৃপক্ষের।
সিলেটের সিনিয়র ফটোসাংবাদিক আমিন রাব্বি তার ফেসবুকে লিখেছেন, ‘কিছুদিন আগে এক বন্ধু ফেসবুকে লিখেছেন 'এইবার ব্যতিক্রম দেখলেন, এখন শহর আর বৃষ্টির পানিতে ডুবে না' !! এখন কি বলবেন অতিবৃষ্টি না নদীর পানিতে শহর ডুবেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’জাহাঙ্গীর হোসেন নামে একজন লিখেছেন, ‘সিলেটে এক ঘণ্টা বৃষ্টি হলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ভুক্তভোগী ছাড়া সবার বুঝা আদৌ সম্ভব নয়।’
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ৩ মিলিমিটার। এরপর রাত ৯-১২ টা পর্যন্ত রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২২০ মিলিমিটার।
Admin / Admin
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার