ঢাকা শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারতে ফিরে গেল চার ভারতীয়


সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি photo সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৪ সকাল ৯:৩৩
কারাভোগ শেষে ভারতীয় চার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ। রবিবার (৯ জুন) বেলা ২টার দিকে বেনাপোল চেকপোস্ট-পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের ফেরত দেওয়া হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। 
 
ভারতীয় ওই নাগরিকরা হলো-সমন্তিপুর জেলার বসরাঘাট থানার বেগুছড়া এলাকার বর্মাজি নানা'র ছেলে সুনীল কুমার সানি (৪৭), পিলিবিট জেলার গেজের আউলা থানার রামনগরিয়া গ্রামের কালু পালের ছেলে রাম পাল (৫০), পশ্চিমবঙ্গ জেলা সদরের পালরি গ্রামের বিক্রম পাঞ্জাবির ছেলে রাজকুমার (৫২) ও বিহার রাজ্যের পূর্ব চ্যাম্পারান জেলার মুসা ঘরোয়া এলাকার জগন্নাথ দাসের ছেলে মাহেন্দ্র দাস (৪৮)। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, ২০২১ সালে মহেষপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তারা। এ কারণে বিজিবি তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে পুলিশ মামলা করলে তাদের চারজনকে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন ওই চার ভারতীয়। পুলিশের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠায় বিজিবি। সেখানে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। সাজা শেষ আজ তারা দেশে ফিরে গেলেন। 

Masum / Masum

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএজেপি'র

বাগেরহাটে জামাত নেতার অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁদপুরের "কচুয়ার সন্তান " ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল

সাটুরিয়ায় সাধারণ ভোটারদের উদ্যোগে ধানের শীষের বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর

আগে হবে প্রজ্ঞাপন তারপরে নির্বাচন ,পে- স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না

ভোট কেন্দ্র দখল করতে আসায় যৌথ বাহিনীর প্রতীকি মহড়া

আমতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নৌবাহিনীর হাতে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার

ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই - শেখ মঞ্জুরুল হক রাহাদ

দেশের মানুষ রাজনীতির দুই ভূত তাড়াতে চায় : মামুনুল হক

বাগেরহাটে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি উৎপাদন হুমকির মুখে

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগরহাটে কর্ম বিরতি পালন