বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার সড়কে যানবাহনে ধীরগতি
মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব চারলেনের কাজ চলমান, চালকদের এলোমেলো গাড়ি চালানো ও ঈদকে কেন্দ্র করে পরিবহনের চাপ বাড়ার কারণে ১৩ কিলোমিটার সড়কে যানবাহনে ধীরগতি সৃষ্টি হয়েছে। এতে কোথাও কোথাও যানজটের কারণে থেমে আছে পরিবহন।
বুধবার (১২ জুন) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
এদিকে কোরবানী ঈদের ছুটি শুরু না হলেও মহাসড়কে বেড়েছে পরিবহনের সংখ্যা। এতে প্রতিনিয়ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের হার বাড়ছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাত থেকে বঙ্গবন্ধু পূর্ব পার থেকে যানজট শুরু হয়। পরে আস্তে আস্তে যানজট গিয়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়কে। তবে ঢাকাগামী পরিবহনগুলো সেতু পার হয়ে ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কমতে থাকে যানজট।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলমান রয়েছে। এছাড়া রাতের বেলায় পরিবহন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।
Admin / Admin
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার