ফেনীতে ৩০ কেজি গাঁজা এবং বিদেশী মদ সহ ০৩ জন আটক
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হইতে চট্টগ্রাম এর দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১২ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক ০৩২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা পিকআপ ভ্যানটির চালককে গাড়ি থামানোর সংকেত দিলে সে পিকআপটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা গাড়ী সহ আসামি ১। সাইদুল ইসলাম (২০), পিতা-মোঃ ইসমাইল, সাং-পশ্চিম তুলাতুলি, ২। আলাউদ্দিন (২২), পিতা-মোঃ নাছির আহমদ, সাং-চর চান্দিয়া এবং ৩। শেখ ফরিদ ওরফে আফসার (১৮), পিতা-ফকির আহমদ, সাং-পশ্চিম তুলাতুলি, সর্ব থানা-সোনাগাজী, জেলা-ফেনীদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের নিজ হাতে বের করে দেওয়া মতে পিকআপের মালামাল পরিবহণের স্থানে বিশেষ কৌশলে রক্ষিত ০২টি বস্তা ভিতর হতে মোট ৩০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদ উদ্ধার সহ আসামিদের গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য (গাঁজা) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর এবং কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Masum / Masum
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার