ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

ঈদযাত্রায় চাপ নেই, ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌ক ফাঁকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৬-২০২৪ দুপুর ১১:৫২

ঈদ‌কে কেন্দ্র ক‌রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানবাহনের চাপ দেখা যায়নি। বুধবার (১২ জুন) রাতে প‌রিবহ‌নের অ‌তি‌রিক্ত চাপ ও এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব অংশের বি‌ভিন্নস্থা‌নে ছোটখা‌টো দুর্ঘটনার কার‌ণে ১৩ কি‌লো‌মিটার অং‌শে ধীরগ‌তি থাক‌লেও রিপোর্টটি লেখা পর্যন্ত মহাসড়কে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

বৃহস্প‌তিবার (১৩ জুন) সকাল ১০টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের এলেঙ্গা বাসস্ট্যান্ড, ভুঞাপুর লিঙ্ক রোড, সেতুপূর্ব এলাকায় কোনো যানজট দেখা যায়‌নি। ভোররা‌ত থেকে সকাল পর্যন্ত মহাসড়‌কের ১৩ কি‌লোমিটার এলাকায় প‌রিবহ‌নের ধীরগ‌তি থাক‌লেও কোনো যানজট ছিল না। ত‌বে সড়‌কে পরিবহনের চাপ বাড়তে পারে। 

এদি‌কে কোরবানি ঈদে প‌রিবা‌রের সঙ্গে ঈদ কর‌তে ঘরমু‌খো মানুষজন প‌রিবার-প‌রিজন নি‌য়ে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকযো‌গে গন্তব্যে যা‌চ্ছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, গেল ২৪ ঘণ্টায় সেতু‌তে টোল আদায় বে‌ড়ে‌ছে। এ সময় ৩০ হাজার ৮৩৪‌টি প‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছে। এর বিপরী‌তে টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৮২ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা। প‌রিবহ‌নের ম‌ধ্যে গরুবাহী ট্রাক, ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকে‌ল সেতু‌ দি‌য়ে পারাপার হ‌য়ে‌ছে।

মহাসড়‌কে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানায়, মধ্যরাতে সড়‌কে যানবাহনের চাপ বেড়ে গি‌য়ে‌ছিল। তাছাড়া মহাসড়কের বিভিন্নস্থা‌নে ছোটখা‌টো একাধিক দুর্ঘটনা ঘটেছিল। ফ‌লে ওই সব ক্ষতিগ্রস্ত প‌রিবহনগু‌লো সরাতে সময় লাগায় মহাসড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়। ত‌বে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা প‌রিবহনগু‌লো‌কে সেতুপূর্ব গোলচত্ত্বর থে‌কে ঘু‌রি‌য়ে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে যাতায়াত কর‌ছে। ফ‌লে মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌ক একমু‌খী করা হ‌য়ে‌ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থে‌কে সেতুপূর্ব পর্যন্ত সড়ক একমু‌খী করার কার‌ণে কোনো ধীরগ‌তি নেই মহাসড়‌কে। স্বাভা‌বিক গ‌তি‌তেই প‌রিবহনগু‌লো চলাচল কর‌ছে। কোথাও কোনো যানজট বা প‌রিবহ‌নের ধীরগ‌তি নেই। 

Admin / Admin

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত