ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার অংশে যানজট-ধীরগতি
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় ১৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও ধীরগতিতে চলাচল করছে যানবাহন।
শনিবার (১৫ জুন) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে শুক্রবার (১৪ জুন) দিবাগত রাত ১২টার পর থেকে গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে পরিবহনের চাপের কারণে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়কের যানজট বেড়ে যায়। যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো যাত্রী ও চালকদের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোররাত থেকে এখন পর্যন্ত মহাসড়কে পরিবহনের ধীরগতি রয়েছে। চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
Admin / Admin
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার