সাভার-আশুলিয়া সড়কে কমেছে যানবাহনের চাপ
ঈদযাত্রায় সাভার-আশুলিয়ায় সড়কে ভোগান্তির পর ফিরেছে স্বস্তি। রাতে র্দীঘ সময় যানজটের পর সকালে যানবাহনের চাপ কমায় নির্বিঘ্নে গন্তব্যে ফিরছে ঘরমুখো মানুষ।
শনিবার (১৫ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, উলাইল, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, নয়ারহাট ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, শ্রীপুর, জিরানী, কবিরপুর এবং ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক, জামগড়া, জিরাবো ও আশুলিয়া বাজার ঘুরে সড়কে স্বস্তির চিত্র দেখা যায়।ওয়েলকাম বাসের যাত্রী আব্দুল্লা বলেন, আমি গুলিস্থান থেকে সকাল সাড়ে ৭টায় রওনা হয়েছি। তবে সড়কে কোথাও র্দীঘ সময় যানজটে বসে থাকতে হয়নি। ভোগান্তি ছাড়াই নবীনগর পর্যন্ত এসেছি বলে জানান তিনি।
অন্যদিকে নাবিল বাসর যাত্রী পপি আক্তার বলেন, গাবতলী থেকে বাইপাইল পর্যন্ত এসেছি। যাত্রী উঠানো ছাড়া কোথাও বসে থাকতে হয়নি।
অপরদিকে ঠিকানা বাসের চালক আরিফ হোসেন বলেন, গতকাল রাতে অনেক যানজট ছিল। আমি যাত্রী নিয়ে চন্দ্রা পৌঁছাতে প্রায় ৪ ঘণ্টার বেশি সময় লেগেছিল। তবে সকালে কোথাও যানজটে পড়তে হয়নি।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আয়ুব আলী বলেন, রাতে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছিল। তবে ভোর থেকে গাড়ির চাপ থাকলেও কোথাও যানজট নেই। এছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশ যানজট নিরসনে তৎপর রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
Admin / Admin
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার