ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

সাভারে বিআরটিএ ভ্রাম্যমান আদালতে বাস জব্দ ও জরিমানা


শওকত আলী টিটু, সাভার  photo শওকত আলী টিটু, সাভার
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৩:৩০

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিআরটিএ'র ভ্রাম্যমান আদালতে প্রায় শতাধিক যানবাহনকে ফিটনেস না থাকা, যানবাহনের প্রযোজনীয় কাগজ-পত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের কারণে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। গত (শনিবার) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 
সাভারের বিআরটিএর কর্মকর্তারা জানান, ঈদ পরবর্তী সময়ে অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেস বিহীন যানবাহন নিয়ন্ত্রণসহ নানা অনিয়ম বন্ধে এ কার্যক্রম গ্রহন করা হয়েছে। 
এ সময় বিআরটিএর ভ্রাম্যমান আদালত তিনটি বাস জব্দ করা হয় এবং বিভিন্ন পরিবহন থেকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। 
বিআরটিএর মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান বলেন, পরিবহনে শৃংখলা ফেরাতে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায়ই এ ধরনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। 

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া জায়গিরদার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ টি বাস ডাম্পিং করা হয়েছে। ফিটনেস ও কাগজ-পত্র না থাকায় জরিমানা আদায় করা হয়েছে ২৭ হাজার টাকা। 

বিআরটিএর পরিচালক (অপারেশন) মো: আব্দুর রাজ্জাক বলেন, ঈদের আগে ও পরে পরিবহন এ মহাসড়কে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সরকারী নির্দেশক্রমে মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

Admin / Admin

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন