ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহে অভিযান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৬-২০২৪ দুপুর ২:৩৬

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা তিনটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। বুধবার (২৬ জুন) বেলা ১১টার দিকে সেই মোবাইল ফোনগুলো উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে এ উদ্ধার অভিযান শুরু করা হয়। মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেদের জাল নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে জেল থেকে গ্যাস বাবুকে ঘটনাস্থলে আনা হয়েছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দীন বলেন, আলামত উদ্ধার অভিযান শুরু হয়েছে। অভিযানের সময় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া ইমরান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানসহ ডিবি, এনএসআই ও ডিএসবির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। 

এর আগে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে নেওয়া হয়। এরপর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কঠোর নিরাপত্তায় ঘটনাস্থলে নিয়ে আসা হয়।

Admin / Admin

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ