ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আরও এক বছর সড়কে থাকছেন সড়ক সচিব আমিন উল্লাহ নুরী


রফিকুল ইসলাম, বিশেষ প্রতিবেদক  photo রফিকুল ইসলাম, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৬-২০২৪ দুপুর ৩:৪৭

চুক্তি ভিত্তিতে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে তার নতুন এই মেয়াদ শুরু হবে।

বুধবার (২৬ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী এ বি এম আমিন উল্লাহ নূরীকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হলো।

এ বি এম আমিন উল্লাহ নুরী বিসিএস (প্রশাসন) ক্যডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালের জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়েছিল গত ডিসেম্বর। তখন তাকে ছয় মাসের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তা আরও এক বছর বাড়ানো হলো। চাকরিজীবনে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Admin / Admin

জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে 'ভুয়া ডাক্তার তৈরির কারখানা' দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী শোক 

আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে -- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ