ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৪০ কেজি গাঁজা সহ একজন কে আটক করেছে র‌্যাব-৭


ফখরুল ইসলাম, ফেনী photo ফখরুল ইসলাম, ফেনী
প্রকাশিত: ৩০-৬-২০২৪ দুপুর ৪:৫০
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন পদুয়ার বাজার এলাকায় একটি বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ জুন ২০২৪ ইং তারিখে আনুমানিক ১৬০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় বসতঘরের কাছে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি মোঃ এবাদুল হক প্রকাশ ভুট্টো (৩৮), পিতা-মোঃ মুসলিম মিয়া, সাং-গাটোরা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার দেখানো এবং সনাক্তমতে বসতঘরের সিলিং এর উপর থেকে তার নিজ হাতে বের করে দেয়া মতে ০৩টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার সহ আসামি’কে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তার সহযোগীদের সাথে পারস্পরিক যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।
 
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

Masum / Masum

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন