ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

বড় বন্যার আশঙ্কা বাড়ছে সিলেটে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৭-২০২৪ দুপুর ২:৩৫
সিলেটে বন্যার পুরোনো ফাইল ছবি
সিলেটে বন্যার পুরোনো ফাইল ছবি

গত কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে সিলেট- সুনামগঞ্জের নদ-নদীর পানি। এ কারণে আবারও প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আজ সোমবার সকালে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয় সিলেটে। এর আগে ২৪ ঘণ্টায় হয় ৩৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এর আগে ২০২২ ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল সিলেট বিভাগের মানুষ। সেই সময় বন্যায় সিলেট বিভাগের ৭২ শতাংশ এলাকা পানিতে নিমজ্জিত হয়। বিভাগজুড়ে ৮২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। কেবল সিলেটেই মারা যায় ৫১ জন। ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল সংখ্যক বাড়িঘর ও গবাদিপশুর।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, সিলেটে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ১৭০ মিলিমিটার ও চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার।

২৪ ঘন্টায় ৬০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে সুরমা নদীর পানি।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্য মতে, সুরমা সিলেট পয়েন্টে, কুশিয়ারার অমলশীদ, শেওলা ও শেরপুর এবং লোভা, সারি, ডাউকি ও গোয়াইনসারি নদীর পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আজ আরও কয়েকটি পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়ে যাবে। সিলেট ছাড়াও সুনামগঞ্জ অঞ্চলে পানি বাড়ছে। দুই জেলার নদী ছাড়াও আবার পানি বাড়ছে গ্রামীণ এলাকায়। আজ সকালে অনেক গ্রামীণ রাস্তা আবার তলিয়ে গেছে। পানি উঠছে বাড়ি-ঘরে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী পিয়াইন, ধলাই ও চেলা নদীর পানি বাড়ছে। আশ্রয়ন প্রকল্পেও পানি উঠেছে। আরেকটু বাড়লে ঘরেও পানি প্রবেশ করবে। অন্য উপজেলাগুলোতে পানি কমলেও স্বাভাবিক পরিস্থিতি হয়ে উঠেনি। ক্ষতিগ্রস্থ মানুষ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন ঠিক তখনই আবার বন্যা দেখা দিচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতে এবং সুনামগঞ্জে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও, আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্ভাবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

Masum / Masum

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত