ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

বিমানে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৭-২০২৪ দুপুর ১২:৩৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কেবিন থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৪৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ায়লাইন্সের লাগেজ রাখার কেবিন থেকে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ৪ কেজি ৪২০ গ্রাম ওজনের সোনার বারগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি টিম। 

বুধবার (৩ জুলাই) সকালে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার। 

শুল্ক গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর সাড়ে ৫টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি টিম ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট নং ওভি-৪৯৭ এ অভিযান চালায়। এ সময় প্লেনের সিট নং ২ (ডি-ই-এফ) ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে স্কচটেপ কেটে সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। উদ্ধার করা সোনার বারের বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। 

জব্দ করা সোনা কাস্টমসের গুদাম জমা দেওয়া দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। 

Admin / Admin

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত