ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ফিল্ম স্টাইলে চট্টগ্রামে কালুরঘাট সাংবাদিকের উপর হামলা/আটক ০১


ইসমাইল হোসাইন , চট্টগ্রাম  photo ইসমাইল হোসাইন , চট্টগ্রাম
প্রকাশিত: ১৫-৭-২০২৪ দুপুর ১২:৮
গত শুক্রবার (১১ জুলাই) রাত ৮ ঘটিকায় সময়  চান্দগাঁও থানাধীন কালুরঘাট পাঠানা পাড়া গণি কোম্পানির বাড়ির সামনে রাস্তার উপর মাদকসম্রাট রুবেলের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা চালানো হয়।আহত সাংবাদিকদের মোটর সাইকেল ও মোবাইল ছিনতাই করে ঘটনা স্থান থেকে সবাই পালিয়ে যান। এই ঘটনায় আহত সাংবাদিক মোহাম্মদ রিদুওয়ানের মা হাছিনা বেগম বাদী হয়ে চিহ্নিত (৩) জনের নাম উল্লেখ করে অজ্ঞতা নামক আরও ৮-১০ কে জনকে আসামী করে চাঁদগাও থানায় একটি মামলা দায়ের করেন।
 
আহত সাংবাদিক রিদুওয়ানের কাজ থেকে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন।আমরা ঘটনা স্থানে মাদক সম্রাট রুবেলের নানান অপকর্মে বিষয়ে তথ্য সংগ্রহ যায়।কিছুক্ষণের মধ্যে তারা কয়েকজন মিলে পিছন থেকে আমাদের উপর হামলা চালায় আমরা দূরে একটি দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে দোকানদার সহ মিলে রুবেলের সন্ত্রাসী বাহিনীরা গুরুতর আহত করে ফিল্ম স্টাইলে ঘটনা স্থান থেকে রিকশা করে তাদের আস্তানায় নিয়ে যায়। 
 
মামলায় তিনি উল্লেখ করেন,  রিদুওয়ান ও নাঈম কালুঘাট থেকে শহরে আসার পথে ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন কালুরঘাট পাঠানা পাড়া গণি কোম্পানির বাড়ির সামনে রাস্তার উপর পৌঁছালে  মামলায় বর্ণিত আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে মোবাইল চোর ও চাঁদাবাজ আখ্যা দিয়ে ভেদড়ক মারধর করে। এ সময় ধারালো ছুরি দিয়ে আঘাত করলে আমার ছেলে ও তার বন্ধু প্রাণ রক্ষাতে ঘটনাস্থলে পাশ্ববর্তী একটি ফার্মেসীতে আশ্রয় নেয়।এবং সেখান থেকে টানা হেছড়া করে ফার্মেসী হতে বাহির করে মারধর করতে করতে ব্যাটারী চালিত অটোরিক্সায় যোগে নির্জনস্থানে নিয়ে যায়। সেখান থেকে  সাংবাদিকদের পরিবারকে কল করে ২,০০,০০০ টাকা মুক্তিপণের টাকা দাবি করে। ঘটনার বিষয়'টি সাংবাদিক'গং জানতে পারেন। অভিযুক্তরা বাচার জন্য একটি মহিলা কে পাশে দাঁড় করাইয়া ভিডিও ধারণ করেন। এবং জোর পূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
 
ঘটনার এক পর্যায়ে অভিযুক্ত'রা আমার ছেলের প্যান্টের পকেটে থাকা নগদ (৪২,০০০ হাজার) দুইটি ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন ও সাংবাদিক আইডি কার্ড সহ একটি ডিসকভার মোটর সাইকেল, যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-হ-১৮-৪১৫১, মূল্য অনুমান ১,লক্ষ ৫০ হাজার। গাড়ি'তে থাকা যাবতীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে যান।বর্তমানে আমার ছেলে ও ছেলের বন্ধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা চাঁদগাঁও থানার এসআই  জালাল আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।এবং অন্যান্যদের  গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। অভিযুক্ত রুবেল'কে একাধিক কল দেওয়া হলে কোনো রকম সাড়া দেননি। 
 
এবিষয়ে ঘটনা স্থানে বেশ কয়েকজন পথচারীদের সাথে কথা বলে জানা'যায় দুজন লোককে বেশ কয়েকজন মিলে মারতেছে। পরে জানতে পারি ছেলে দুটা হলো সাংবাদিক।তারা আরও বলেন ফিল্ম স্টাইলে মেরে তাদের রিকশা যুগে তুলে নিয়ে বেশ কয়েকজন বলতেও শুনা যায় তাঁদেরকে নাকি জানে মেরে ফেলবে। এদিকে সুশীল সমাজ বলেন কে-বা কারা জড়িত তাদের কে যেনো আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হয়।প্রশাসন যেনো চিহ্নিত চাঁদাবাজ'দের দূত গ্রেফতার করেন।

Masum / Masum

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন