ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নড়াইলে মধুমতি নদীর তীব্র ভাংগনে শতবর্ষী কবরস্থান বিলুপ্ত প্রায়


নিশান শিকদার, নড়াইল  photo নিশান শিকদার, নড়াইল
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ১:৩১

কয়েক দশক ধরে নদী ভাঙ্গন নড়াইলে এক মহামারী রূপ ধারণ করেছে। নদী ভাঙ্গনের এই নির্মম দূর্যোগে মুহূর্তের মধ্যেই মানুষ সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন। কৃষক জেলে এবং পেশাজীবী মানুষেরা তার ঐতিহ্যগত পেশা এবং পৈতৃক ভিটেমাটি হারিয়ে হচ্ছেন সর্বস্বান্ত। আত্ম পরিচয়টুকু হারিয়ে সংজ্ঞায়িত হচ্ছেন বাস্তুচ্যুত মানুষ হিসাবে। 

সাম্প্রতিক নড়াইলের লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর  ইউনিয়নের চাচই গ্রামের শতবর্ষী কেন্দ্রীয় কবরস্থান মধুমতি নদীর তীব্র ভাঙ্গনে প্রায়  বিলুপ্তির পথে। ১৯২৩ সালে নির্মিত এ কবরস্থানে চাচই, ধানাইড় গ্রাম সহ আশেপাশের গ্রামের প্রায় কয়েক লক্ষ মানুষকে কবর দেওয়া হয়েছে এই কেন্দ্রীয় কবরস্থানে। ঈদে ঘরমুখী মানুষ গ্রামে ফিরে এসে তাদের বাপ দাদার শেষ স্মৃতিটুকু কবরস্থান দেখতে ও জিয়ারত করতে গেলে শেষ অস্তিত্বটুকু ও খুঁজে পাবে না অত্র এলাকার মানুষ । 

গত বছর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় চাচই কেন্দ্রীয় কবরস্থানের প্রায় ৫০০ গজ পশ্চিমে পরিকল্পিতভাবে নদী শাসন প্রক্রিয়ায় জিও ব্যাগ ফেলার কারণে নদীর গতিপথ কবরস্থানের দিকে ধাবিত হয়।  যার ফলশ্রুতিতে কবরস্থান আজ বিলুপ্ত প্রায়। 

এমতাবস্থায়, স্থানীয় জনপ্রতিনিধি ৬নং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক লোহাগড়া উপজেলা ‌ নির্বাহী কর্মকর্তা ও মাননীয় সংসদীয় হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মুর্তজা কে অবহিত করলে, তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা  উক্ত কবরস্থান পরিদর্শনে ছুটে আসলেও দ্রুত কোন পদক্ষেপ গ্রহণ  না করার  ফলে, কবরস্থান  সহ পাশের নির্মিত নতুন পাকা রাস্তা , ফসলী জমি ও আশেপাশের প্রায় ১০০০ জনবসতি আজ হুমকিস্বরূপ।

Admin / Admin

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন