ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা


নিশান শিকদার, নড়াইল  photo নিশান শিকদার, নড়াইল
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৫:৫৪

হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে যাওয়ার পথে নড়াইলের লোহাগড়া উপজেলায় নয়ন শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন শেখ বয়রা গ্রামের মৃত কবিরুল শেখের ছেলে এবং আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নয়ন শেখ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে সবুজ কাজীকে সঙ্গে নিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। তাদের গ্রামের তোতা কাজীর বাড়ির পশ্চিম পাশে পৌঁছালে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নয়ন শেখ ও সবুজ কাজীকে গুরুতর আহত করে। 

এলাকাবাসী নয়ন শেখ ও সবুজ কাজীকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। সবুজ কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত নয়ন শেখের সঙ্গে একই গ্রামের গোলজার শেখ ও প্রভাত শেখের সঙ্গে জমিজমা ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এর জেরে এ ঘটনা ঘটতে পারে।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন রায়  বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Admin / Admin

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন