দেশের উদ্দেশে রওনা দিয়েছেন ড. ইউনূস
ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের প্যারিস বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর দুইটা ২০ মিনিটের দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সরকারের সদস্য সংখ্যা ১৫ জন হতে পারে। আগামীকাল বুধবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে উপদেষ্টা হিসেবে আরও কারা থাকছেন তা এখনও জানা জায়নি।
এর আগে, বুধবার শ্রম আইন লঙ্গনের মামলায় ড. ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করে তাকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাতে রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান, দুই শিক্ষক ও সমন্বয়দের সাথে বৈঠকে ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সাথে ছিলেন। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
Admin / Admin
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী