লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে নির্বাহী প্রকৌশলীকে হুমকি
নড়াইলের লোহাগড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ মো. জসিমকে হুমকি দিয়েছে উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের ছেলে সাকিবুল হাসান অভি (২৪)। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা উপজেলার প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে,তদন্তে জানা গেছে, যারা এই হুমকি দিয়েছে তাদের প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নেই।
জানা গেছে, মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ভাঙ্গিয়ে অভির নেতৃত্বে ৮/১০ জনের একদল দুর্বৃত লোহাগড়া উপজেলার নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আবু সাঈদ মো. জসিমের কক্ষে ঢুকে অভি বলে, এই উপজেলায় আপনার কাজ হচ্ছে না।
এ সময় বাক-বিতণ্ডের একপর্যায়ে অভি প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে বিষয়টি সামাজিক মাধ্যমে জানাজানি হলে, বুধবার (২৮ আগস্ট) লোহাগড়া উপজেলার প্রকৃত শিক্ষার্থীরা এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারা এ বিষয়ের ওপর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে তারা বলেন,আমাদের সাথে প্রথম থেকে শেষ অভি লোহাগড়া সংস্করণে এখনো কাজ করছে সকল শিক্ষার্থীর নাম ও নাম্বার উল্লেখ করা হয়েছে।
এ ব্যতীত যেকোনো ধরনের অনৈতিক কর্মকান্ড কেউ অন্যায় ভাবে করতে গেলে লোহাগড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা দায়ভার বহন করবে না। প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ আপনারা অন্যায় কিছু দেখলে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবেন। উল্লেখ্য, যেকোনো সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষার্থী পরিচয় বহন করে আমাদের সাথে যে কোন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে।
এ বিষয়ে অভির পিতা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রকৌশলীর সাথে আমার ছেলে অভির গতকাল যা হয়েছে আমি নিজে থেকে মীমাংসা করে দিয়েছি। আমার ছেলে এই ধরনের কোন কর্মকাণ্ডে আর যাবেনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি, আমার কাছে ছাত্রদের দুটো গ্রুপ আসছিল তাদেরকে আশ্বস্ত করেছি। আপনারা সমন্বয় করে আমার কাছে আসেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Admin / Admin
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার