ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ছুটির দিনগুলোতে বাঁশখালী সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের ঢল


আনিসুর রহমান photo আনিসুর রহমান
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ৩:৩০

আনিসুর রহমান:

চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৮ কিমি দক্ষিণে বাঁশখালীর গডামারা, সরল, কাথরিয়া, বাহারছড়া, খানখানাবাদ উপকূল জুড়ে দীর্ঘ ৩৭ কিলোমিটার  বাশঁখালী সমুদ্র সৈকত একদিকে সারি সারি ঝাউবন অন্যদিকে সমুদ্রের বিশালতা ও সূর্যআস্ত দেখে ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেয়।

বালুময় বেলাভূমি এবং ঝাউবনে ঘেরা বাঁশখালী সমুদ্র সৈকতকে কক্সবাজারের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত বলা হয়ে থাকে। এটি বিগত দিনগুলোর চেয়েও বর্তমানে প্রতিদিন শত শত লোকের পদচারণায় মুখর থাকছে এ পর্যটন স্পটটি। বিগত দিনে উপজেলা প্রশাসন ও পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে পর্যটন এলাকা হিসেবে বাস্তবায়নের ঘোষণা দেয়া হলেও কর্মকর্তাদের পরিদর্শন ছাড়া আদতে কোনো কার্যক্রমই গতি পায়নি। দিগন্ত বিস্তৃত সাগরের বুকে সূর্যাস্তের দৃশ্য, লাল কাঁকড়ার অবাধ বিচরণ বা দলবেঁধে বিচ ফুটবলে মেতে ওঠার আনন্দ ভ্রমণকারীদের দেয় এক অপার্থিব পূর্ণতা ও আনন্দ।

কক্সবাজারের পর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত হলেও তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, মান সম্পন্ন স্থায়ী হোটেল-মোটেল নির্মাণ, সামান্য সংস্কারে বদলে দিতে পারে বাশঁখালী সমুদ্র সৈকতকে। গড়ে উঠতে পারে কক্সবাজারের মত আরেকটি পর্যটন এলাকা। প্রয়োজনে সরকারের পর্যটন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি ও কামনা করেন পর্যটকরা।

বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী শাখার সভাপতি  আবদুর রহমান সোহেল বলেন, পর্যটন সম্ভাবনাময় বাঁশখালী সমুদ্র সৈকত নিয়ে ইতিমধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ সংবাদ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার প্রচারণা ও দাবি জানিয়েছি এবং অতিদ্রুত আমরা বাঁশখালী সমুদ্র সৈকতকে পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টা রবাবরে একটি স্মারকলিপি প্রদান করবো।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, বাঁশখালী সমুদ্র সৈকত অনেক  সুন্দর।  বাঁশখালীর সম্ভবনাময় পর্যটন কেন্দ্রকে উন্নত করার জন্য  উপজেলা প্রশাসন চেষ্টায় আছি এবং কিভাবে সংস্থার করে উন্নতি করা যায় আমরা তা সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবগত করছি।

Masum / Masum

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন