ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

৬ ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ১:০

কোনো বাংলাদেশি ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয়নি ভারত। কিছু সংবাদমাধ্যম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ছয় ছাত্রনেতার ওপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে তা ‘ভুয়া’। ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশে কর্মরত এক কর্মকর্তা বলেছেন, ‌‘এটি একটি ভুয়া খবর। এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত।’ 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ছয় ছাত্র নেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা’ এমন শিরোনামে একটি সংবাদ বাংলাদেশের কিছু গণমাধ্যমে রোববার প্রকাশিত হয়েছে। এতে ৬ ছাত্র নেতার নামও উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে ‘ভারতবিরোধী’ অনুভূতি জাগিয়ে তোলার জন্য ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তবে এটি একটি ‘ভুয়া খবর’ বলে নিশ্চিত করেছে ভারতের সরকারি সূত্র। 

মিরর এশিয়ার বরাত দিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যম রোববার জানিয়েছে, ভারত ৬ বাংলাদেশি ছাত্রনেতার পর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই প্রতিবেদনে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে দাবি করা হয়, ভারতবিরোধী জনতাকে উস্কানি দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনে নির্দেশনা পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন, প্রধান উপদেষ্টার নবনিযুক্ত বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

Admin / Admin

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর