ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নড়াইলে নববধূকে হত্যার অভিযোগ


নিশান শিকদার, নড়াইল  photo নিশান শিকদার, নড়াইল
প্রকাশিত: ৬-৯-২০২৪ দুপুর ১২:৯

নড়াইলের লোহাগড়ায় আফসানা (১৮) নামে এক নববধুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়িড় লোকজনের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত আফসানা উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের বাহারুলের স্ত্রী ও একই ইউনিয়নের শুলটিয়া গ্রামের কুবাদ মোল্যার মেয়ে।জানা গেছে, ১৫ দিন আগে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবি গ্রামে ইদ্রিস শেখের ছেলে মোঃ বাহারুলের সঙ্গে ও একই ইউনিয়নের শুলটিয়া গ্রামের কোবাদ মোল্যার মেয়ে আফসানা খানমের  বিয়ে হয়।বিয়ের পর থেকেই আফসানাকে শশুর বাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য তাকে শারীরিক নির্যাতন করতো। এরপর বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ির বসতঘরের আড়ার সঙ্গে আফসানার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে শ্বশুর বাড়ির ও স্থানীয় লোকজন উদ্ধার করে। পরে খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।আফসানার পরিবারের অভিযোগ, আফসানার সাথে তার স্বামী ও শাশুড়ী যৌতুকের জন্য খারাপ ব্যবহার ও চাপ সৃষ্টি করতো। যৌতুকের টাকার জন্য আফসানাকে তারা মেরে ঝুলিয়ে রেখেছে এমনটাই দাবী তার পরিবারের। এ ঘটনায় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা।

অভিযুক্ত শাশুড়ীর দাবী যে বুধবাত দিবাগত রাতে কখন গলায় দড়ি দিয়ে সে মরে গেছে তা জানিনা। এছাড়া যৌতুক চাওয়া ও খারাপ ব্যবহারের বিষয়টি অস্বিকার করেন।আফসানার স্বামী মো.বাহারুল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাদতন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ করলে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Admin / Admin

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন