ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে জেল ও লাখ টাকা জরিমানা


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ৮-৯-২০২৪ রাত ৮:৫৬
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ শ্রমিককে ১ মাস করে সশ্রম কারাদণ্ড ও দুই ড্রেজারকে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন। রবিবার সকালে শহরের রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে। 
জানা যায়, মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার সকালে শহরের রাস্তি এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এ সময় দুটি ড্রেজারের তিন শ্রমিককে ১ বছরের করে সশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং দুটি ড্রেজারের মিঠু হাওলাদার ও মিঠু লস্কর নামে দুই মালিককে মালিককে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হল,বরিশালের বানারীপাড়া উপজেলার দিদিহার গ্রামের আব্দুর রহমান মৃধার ছেলে আব্দুল মোতালেব ( ২৮), একই উপজেলার  রাজাপুর গ্রামের আবু হানিফের ছেলে মো: জাহিদুল ইসলাম (২৭) ও ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের শাহ আলম চৌকিদারের ছেলে মো. মাসুদ (২৮)। আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।
এ বিষয় মদারীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন বলেন, দির্ঘদিন ধরে মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। সকালে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় ৩ জন শ্রমিককে ১ মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দুই ড্রেজার মালিককে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

Admin / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন