ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আওয়ামী লীগ রাতের বেলায় সংখ্যালঘুদের কালনাগিনী হয়ে ছোবল দিত দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তো - মামুনুল হক


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১২-৯-২০২৪ রাত ৯:০
আওয়ামী লীগ রাতের বেলায় সংখ্যালঘুদের কালনাগিনী হয়ে ছোবল দিত দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তো । এই ছিল আওয়ামীলীগের রাজনীতি। পরাজিত ঘাপটিমারা পতিত শক্তি যাতে নতুন করে স্যাবোটাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশ আয়োজিত মহাসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক এ কথা বলেন । 
তিনি আরও বলেন, আওয়ামীলীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করতো। এখন আওয়ামীলীগ নাই। আসন্ন দুর্গা পুজায় মুসলমান ভাইয়েরা হিন্দুদের সার্বিক সহযোগীতা করবেন। আমরা চাই আর কোন সংখ্যালঘুদের যেন কেউ নির্যাতন করতে না পারে। এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। ৫ আগষ্টের পরে জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে এক ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। সে তার পরম বন্ধু নরেন্দ মোদির কাছে আশ্রয় নিয়েছেন। এছাড়া তিনি ভারত সরকারের সমালোচনা করে বলেন, গত ১৫ বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমান চিন্তা করেননি। এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এদেশের বুকের উপর দিয়ে বিনা মূল্যে ট্রানজিট গ্রহন করেছেন। বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাঁধ তৈরি করেছেন। শুকনা মৌসুমে মরুভুমি আর বর্ষা মৌসুমের বানের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছেন। আপানাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিনত করার চেষ্টা করেছেন। এখন বলবো শুভবুদ্ধির উদয় হোক। দৃষ্টিভঙ্গি পাল্টান। বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন। আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরন পারেন। আবার যদি আমাদের অভ্যন্তরিন বিষয় নাক গলানোর চেষ্টা করেন সেই নাক আমরা কেটে দিবো। 
বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমাদের সভাপত্বিতে বক্তব্য রাখেন চন্ডিবদ্দীর পীর মাওলানা আলী আহমাদ চৌধুরী, জামায়াত ইসলামী বাংলাদেশের মাদারীপুর জেলা আমির মাওলানা আব্দুস ছোবাহান খান, ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলা জালালুদ্দিন আহমদ, মুফতি সারাফাত হোসাইন, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেজবাউল ইসলাম প্রমুখ।

Admin / Admin

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন