ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ২:১৪
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ  ফয়জুল কবির খান এর সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম স্ট্রটার সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
 
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রেল ভবনে উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যোগদান করায় জনাব ফাওজুল কবির খানকে রাষ্ট্রদূত শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
জনাব ফাওজুল কবির এ সময় বলেন জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোগান্তি লাঘব এবং জনপ্রত্যাশা পূরণ এ সরকারের প্রধান ম্যান্ডেট।
 
বাংলাদেশে লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে উপদেষ্টা জার্মান সরকারের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত জার্মান রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীঢ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে একটি এম ও ইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। উক্ত এম ও ইউ স্বাক্ষরিত হলে প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও নীতি সহায়তা প্রদান সম্ভব হবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। 
 
সাক্ষাতকালে  রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী উপস্থিত ছিলেন। 

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর