ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

দুর্নীতি-নিয়োগ বাণিজ্যের মূল হোতা সুজনের স্ত্রী, পিএস ও সহযোগীদের আইনের আওতায় আনার দাবি


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ২:২৪

১৬ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছেন বাংলাদেশ রেলওয়ের ‘কালো বিড়াল’ খ্যাত সীমাহীন দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যে অভিযুক্ত সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সুজনের গ্রেফতারে সন্তুষ্ট হলেও তার সময়ে দুর্নীতি—নিয়োগ বাণিজ্যের মূলহোতা তার স্ত্রী শাম্মি আক্তার ও পিএস রাশেদ সহ সুজনের সহযোগীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে তিনি বলেন, গত ২২শে নভেম্বর ২০২০ রেলওয়ে ক্যাডার বহিভুর্ত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ অনুমোদিত হয়। নিয়োগ বিধিমালা ২০২০ অনুমোদনের পর হতে রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন ও রেলওয়ে পোষ্য সোসাইটি কর্মচারীবান্ধব নিয়োগ বিধিমালার দাবিতে আন্দোলন—সংগ্রাম—প্রতিবাদ চালিয়ে যায়। পরবর্তীতে ২৭শে ডিসেম্বর ২০২১ তারিখে নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কিন্তু তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন না করেই সম্পূর্ণ অবৈধ ভাবে রেলওয়েতে প্রায় ৬ হাজার জনবল নিয়োগ করেন। কথিত রয়েছে এই নিয়োগের জন্য সুজনের স্ত্রী শাম্মি ও পিএস রাশেদ নিয়োগ প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করেন। তার সময়ে নিয়োগ পরীক্ষা না দিয়েও চাকরি পাওয়ার গুঞ্জন রয়েছে। বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি এই অবৈধ জনবল নিয়োগ প্রক্রিয়া বন্ধে একাধিকবার আহ্বান জানালেও তৎকালীন দুর্নীতিবাজ কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। স্বৈরাচারীতা মূলক নিয়োগ বিধিমালা ২০২০ এর মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তৎকালীন নিয়োগ কমিটি সহ যারা এই অবৈধ নিয়োগ কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুততার সাথে নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের মাধ্যমে রেলওয়ে কর্মচারী ও পোষ্যদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ২০০৯—২০২৪ সালের জুন পর্যন্ত ৮৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব প্রকল্পে খরচ হয়েছে ২১ হাজার ৭৮ কোটি টাকা। এর মধ্যে ২০১৯ সালের ৮ জানুয়ারি থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজন। সুজন দায়িত্ব নেওয়ার তিন বছরের মধ্যে ১১টি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১৮—১৯ সালে রেলের লোকসান ছিল ১ হাজার ৭৫১ কোটি টাকা। ২০২০—২১ অর্থবছরে সংস্থাটির লোকসান দাঁড়ায় ১ হাজার ৭০০ কোটি টাকা। ২০২১—২২ অর্থবছরে সংস্থাটি লোকসান দিয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। ২০২২—২৩ অর্থবছরে রেলের আয় ছিল ১ হাজার ৭৮৩ কোটি টাকা। ব্যয় হয়েছে ৩ হাজার ৩০৭ কোটি টাকা। ওই অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ১ হাজার ৫২৪ কোটি টাকা। সুজনের মেয়াদজুড়ে লোকসানের বোঝা নিয়ে চলেছে রেল। এই লোকসানের মূল কারণ হলো প্রকল্পগুলোতে বাড়তি ব্যয় দেখানো এবং কেনাকাটায় সীমাহীন দুর্নীতি। প্রকল্প ব্যয় বাড়িয়ে নুরুল ইসলাম সুজন ও তার সহযোগীরা গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। অপ্রয়োজনে বিদেশ ভ্রমণ করে নষ্ট করেছেন রাষ্ট্রের কোটি কোটি টাকা।

মনিরুজ্জামান মনির বলেন, নুরুল ইসলাম সুজনের সময়ে রেলওয়ের বিভিন্ন প্রকল্প ও জনবল নিয়োগে দুর্নীতির তথ্য গণমাধ্যমে উঠে আসলেও তিনি কোন ব্যবস্থা নেননি। এমনকি দুদকের প্রতিবেদন পেয়েও তিনি চুপ ছিলেন। এর কারণ হলো তিনি নিজেই এ সকল দুর্নীতির মাস্টারমাইন্ড। তাই শুধুমাত্র নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে রেলওয়ের দুর্নীতি বন্ধ করা যাবে না। তারা সময়ে রেলে একটি ‘কালো বিড়াল’ সিন্ডিকেট গড়ে উঠেছিল। যাদের অনেকেই এখনো বহাল তবিয়তে রয়েছেন। তাই নুরুল ইসলাম সুজনের সময়ের সকল প্রকল্প, টেন্ডার, কেনাকাটা, রেলের পুরাতন মালামাল বিক্রয়, বিদেশ ভ্রমন, নিয়োগ—পদোন্নতি, বদলি, নতুন জনবল নিয়োগ সকল কার্যক্রম খতিয়ে দেখতে হবে। সুজনের স্ত্রী, পিএস সহ তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলেই কেবল রেলওয়ে দুর্নর্ীতি বন্ধ সম্ভব।

Rp / Rp

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল

ফেনীতে বিএমইউজে’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী আন্দোলনের কর্মীর উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্মীর হামলা

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ

সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড