সরকারি চাল আত্মসাৎ: আক্কেলপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৯ জনের নামে মামলা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিতুল ও সাজেদুর দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে হতদরিদ্রদের মাঝে বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে মজুত করতেন। খাদ্য অধিদপ্তরের সিলমোহর করা সরকারি বস্তা পাল্টে মাছের ফিডের বস্তায় রাখতেন তাঁরা। পরে অধিক লাভের আশায় চালগুলো কালোবাজারে বিক্রি করতেন। অভিযানে ১২৪টি (প্রতি বস্তায় ৫০ কেজি) চালের বস্তা উদ্ধার করা হয়েছে। এসব বস্তায় ৬ দশমিক ২ মেট্রিক টন চাল ছিল। তিলকপুর ইউপির চেয়ারম্যান সেলিম মাহববুব সজল, ইউপির সচিব মো. সাজেদুল ইসলাম, ইউপির সদস্য মামুনুর রশিদ ও বাদশা আলম হতদরিদ্রদের জন্য বরাদ্দ বিনা মূল্যের চাল কালোবাজারে বিক্রি করতে সহযোগিতা করতেন। অন্য আসামিরা চালগুলো গুদামে মজুত করে রাখতেন।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক সাংবাদিকদের বলেন, জব্দ চালসহ আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও দুই ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে জানতে তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব সজলের মোবাইলে ফোন করে বন্ধ পাওয়া গেছে। ইউপি সচিব সাজেদুল ইসলামকে ফোন করা হলে বলা হয়, ‘আব্বু বাসায় নেই।’
এ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার করা সরকারি চালসহ আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে র্যাব। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পুলিশ দুই আসামিকে আদালতে সোপর্দ করেছে।
Rp / Rp
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার